August 28, 2026, 11:07 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় চীনের অনেক এলাকায় লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ থাকায় বিক্ষোভ চলছে বিভিন্ন শহরে।

সংবাদমাধ্যমগুলো বলছে, লকডাউনের মাঝে পশ্চিম জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি শহরের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ডে ১০ জন নিহত হওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

করোনা মহামারির কারণে আরোপিত লকডাউন তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা এ বিক্ষোভ করেন। অভিযোগ আছে, জিনজিয়াংয়ে যে অগ্নিকান্ড ঘটেছিল, লকডাউন না থাকলে এতে প্রাণহানি আরও কম হতো। দগ্ধদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাতে মাস্ক পরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

শনিবার শহরটিতে এই বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এসময় সরকারের নেয়া জিরো কোভিড নীতির ওপর ক্ষোভ ঝেড়ে সংক্রমণ ঠেকাতে বিকল্প পদক্ষেপ গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির রাস্তায় ও নগর ভবনের সামনে বিক্ষোভ করতে এবং তাদের ‘লকডাউনের অবসান চাই’ স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবারও (২৫ নভেম্বর) চীনে নতুন করে ৩৫ হাজার মানুষ করোনা শনাক্ত হন। এতে মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো দেশটিতে।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে। এ অবস্থায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিংয়ের স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে এ সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেই আন্দোলনে নেমেছেন বলে জানান চীনের বাসিন্দারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page