September 8, 2026, 3:51 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪২১ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৫৮ হাজার ৩০৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪২১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৩০৪ জন। এছাড়া দুই লাখ ১৩ হাজার ৫৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৮৫৬ জন। এদের মধ্যে ৬৬ লাখ ৩৬ হাজার ২৩৬ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৬০৩ জন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন। আর মারা গেছেন ১৪২ জন।

জাপানের পর দৈনিক প্রাণহানির তালিকা রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন, হংকং, চিলি ও ব্রাজিল। এরমধ্যে রাশিয়ায় মৃত্যু হয়েছে ৫১, দক্ষিণ কোরিয়ায় ৩৯, ইন্দোনেশিয়া ৩৫ ও তাইওয়ানে ২৫ জনের।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮ জন। আর মারা গেছেন ৪ জন। এখন পর্যন্ত দেশটিতে ১০ কোটি ৪ লাখ ৬৫ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪ হাজার ৭৫৫ জন মারা গেছেন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৭২ জনে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page