June 20, 2026, 3:00 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ; সকল পদে আওয়ামী লীগ সমর্থিত পরিষদের জয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ১৪টি পদের সবগুলোতেই জয় পেয়েছে এই পরিষদ।

এই নির্বাচনে ভোট গ্রহণের আগে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি পন্থী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।

রোববার (২৭ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট এক হাজার ৩৮৭ জন ভোটারের মধ্যে ভোট দেন করেন এক হাজার ১৮৪ জন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিষদের চেয়ারম্যানের সই করা ফলাফলে জানা গেছে, সভাপতি পদে সাইফুল ইসলাম এক হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শরিফুল ইসলাম জোয়ার্দ্দার খোকন পেয়েছেন ৭২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারিক মাহমুদ তারা। অপর প্রার্থী অ্যাডভোকেট এ কে এম শহিদুল আলম শহিদ পেয়েছেন ৯২ ভোট।

বিজয়ী অন্যান্যরা হলেন, সহ সভাপতি এ কে এম মিজানুর রহমান (৯৬৫ ভোট) ও শিরিন আক্তার পপি (৯৫৪), যুগ্ম সাধারণ সম্পাদক তমাল কান্তি ঘোষ (৯৮৫), লাইব্রেরি সম্পাদক কাজী সাইফুল ইমরান (৯২৯), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান গাজী মিল্টন (৯৮১) এবং সদস্য পদে ওমর ফারুক রনি (১০১১), সরদার আশরাফুল হমান দিপু (৯৬২), এস এম আব্দুস সাত্তার (৯৫৭), প্রজেশ রায় (৯২৮), মো. মনিনুর ইসলাম মনির (৯১২), সাবিরা সুলতানা হ্যাপি (৯০২), খাদিজা আক্তার টুলু (৮৫৮) ভোট।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে ছিলেন মোল্লা লিয়াকত আলী এবং সদস্য হিসেবে মো. আহাদুজ্জামান ও নিমাই চন্দ্র রায়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page