September 19, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কাতারের আমিরের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ফোনে কথা হয় দুই নেতার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার পরিসর বাড়ানোসহ নানা বিষয়ে কথা হয় দুই নেতার।

গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল টিম এই টুর্নামেন্টের গ্রুপ-বি’তে রয়েছে। এই গ্রুপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ওয়েলসও রয়েছে।

ফোনালাপে ইব্রাহিম রাইসি বলেন, বিশ্বকাপ ফুটবলের আসরের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের গ্রুপ বি-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে যায় ইরান। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে দেশটি। কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। সূত্র: পার্স টুডে, ইরনা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page