September 19, 2026, 6:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শেষ ক্ষেপণাস্ত্রটি থাকা পর্যন্ত রাশিয়া থামবে না : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যতদিন পুরোপুরি খালি না হচ্ছে ততদিন ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা বন্ধ হবে না বল ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, “রুশরা নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে। তাদের হাতে শেষ ক্ষেপণাস্ত্রটি থাকা পর্যন্ত তারা শান্ত হবে না।”

জেলেনস্কি সোমবার এক বক্তৃতায় আরো বলেন, রাশিয়া তার দেশের বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামোর ওপর গত কয়েক সপ্তাহ ধরে যে হামলা চালাচ্ছে তা সহসাই বন্ধ হবে বলে তিনি মনে করছেন না। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, বিদ্যুৎ অবকাঠামোর ওপর রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে তার দেশের অন্তত ৬০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অব্স্থায় রয়েছে। তিনি বিদ্যুৎ পরিস্থিতির সবচেয়ে খারাপ অঞ্চলগুলোর কথা বলতে গিয়ে ওডেসা, লেভিভ ও দেনিপ্রোর নাম উল্লেখ করেন।

ইউক্রেন দাবি করছে, দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য রাশিয়া পূর্ব পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। তবে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, যেসব বিদ্যুৎ কেন্দ্র সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র সেসব কেন্দ্রে হামলা চালানো হচ্ছে। মস্কো আরো বলেছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতির কারণেই সংঘাত অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page