October 17, 2026, 12:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিবিসির সাংবাদিককে ‘পেটানোর’ খবর নিয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া জানাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সংবাদ সংস্থা বিবিসির একজন সাংবাদিকের সঙ্গে চীনা পুলিশ দুর্ব্যবহার করেছে বলে ওই সংস্থা যে ‘বিকৃত’ খবর প্রচার করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। বিবিসির সাংবাদিককে ‘আটক করে পেটানো হয়েছে’ বলে সংস্থাটি যে দাবি করেছে সে সম্পর্কে এএফপিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ওই নিন্দা জানান।

তিনি বলেন, “ব্রিটিশরা যে বক্তব্য দিয়েছে তাতে বাস্তবতার ভয়াবহ বিকৃতি তুলে ধরা হয়েছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করা হয়েছে। আমরা এ ধরনের আচরণের ঘোর বিরোধী।” সাংহাইতে অনুষ্ঠিত একটি বিক্ষোভের খবর কভার করতে যাওয়া বিবিসির সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন।

তিনি বলেন, চীনা পুলিশ বিবিসির ওই সংবদাদাতাসহ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার আহ্বান জানায়।কিন্তু ওই সাংবাদিক ‘পুরো সময় ধরে’ নিজের পরিচয় গোপন রাখেন এবং পুলিশের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হন। লিজিয়ান বলেন, পরবর্তীতে কয়েকজন বিক্ষোভকারীকে আটকের পর ওই সংবাদদাতার পরিচয় জানার পর তাকে ছেড়ে দেয়া হয়। প্রতিটি বিষয় পুরোপুরি আইনি প্রক্রিয়া মেনে করা হয়েছে বলে তিনি জানান।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “কিন্তু বিবিসি সঙ্গে সঙ্গে ঘটনাটির বিকৃত চিত্র তুলে ধরে দাবি করে তাদের সাংবাদিককে ‘আটক’ করে ‘পেটানো’ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা ছাড়া এর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না।” তিনি আরো বলেন, “ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃতিকে বিবিসি অভ্যাসে পরিণত করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page