June 8, 2026, 1:35 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানের মাদ্রাসায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করলো ‘আজাদেগান’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদ্রাসায় গতকাল (বুধবার) যে সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলার দায় স্বীকার করেছে ‘ আজাদেগান ফ্রন্ট’ নামের একটি সংগঠন। গতকালের ওই হামলায়  অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সন্ত্রাসী ওই হামলার দায় স্বীকার করে তথাকথিত আজাদেগান ফ্রন্ট আজ (বৃহস্পতিবার) দাবি করেছে, তাদের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য হতাহত হয়েছে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় প্রায় আট মাস আগে  এই ‘জাতীয় আজাদেগান ফ্রন্ট’ গঠিত হয়েছে। এই ফ্রন্ট গঠনের পেছনে রয়েছে বহু বছর আগে আফগানিস্তান ত্যাগ করে ইউরোপ-আমেরিকায় চলে যাওয়া আফগানরা।

আফগানিস্তানের একটি মাদ্রাসায় গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তালেবান সরকারের রাজনৈতিক সচিব মৌলভি আবদুল কবির গতকালের ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে একটি বার্তা দিয়েছে। ওই বার্তায় আজাদেগানের সন্ত্রাসী হামলাকে মানবীয় মূল্যবোধ পরিপন্থি অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। তিনি সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন ওই বার্তায়।

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজায়িও মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন; এই ঘটনা ইসলামসহ মানবিক সকল মূল্যবোধ বিরোধী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আফগানিস্তানের ইবাক শহরের আল-জিহাদ মাদ্রাসায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি বলেছে এই সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বকে জানিয়ে দিলো আফগানিস্তানের জনগণের দুর্ভোগ এখনও শেষ হয় নি।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ ওইসব হামলার দায় স্বীকার করেছে। রাজধানী কাবুলসহ বহু শহরে সংঘটিত এইসব সন্ত্রাসী হামলা প্রমাণ করছে তালেবান সরকার দেশে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি করছে, তা যথার্থ নয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page