July 24, 2026, 6:16 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ইলন মাস্ককে ইউক্রেন পরিস্থিতি দেখে যেতে বললেন ক্ষুব্ধ জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ অবসানে যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার আবারও সমালোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি মাস্ককে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দেখা যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

টুইটারের মালিক ইলন মাস্ক গত অক্টোবরে প্রস্তাব করেন, ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট পুনরায় আয়োজন করা। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়াসহ কয়েকটি বিষয়ে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে টুইটারে বিতর্কের জন্ম দেন তিনি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত বুধবারের এক অনুষ্ঠানে জেলেনস্কি ইলন মাস্কের প্রস্তাবের প্রসঙ্গে বলেন, তার ইউক্রেনে আসা উচিত। আপনি যদি বুঝতে চান রাশিয়া এখানে কী করেছে, তাহলে আসুন এবং দেখে যান।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের পরিস্থিতি নিজ চোখে দেখার পর আপনি আমাকে বলবেন কিভাবে এই যুদ্ধ শেষ করা যায়, কে শুরু করেছিল এবং কখন শেষ করা যেতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। যা এখনও অব্যাহত আছে। এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের বহু ঘর-বাড়ি ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে মস্কো। সূত্র: এএফপি

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page