September 19, 2026, 8:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার পতন হতে যাচ্ছে : জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ চীন, ইরান ও রাশিয়াকে বহু মেরুকেন্দ্রীক কূটনীতির ক্ষেত্রে একটি ‘নয়া ট্রায়াঙ্গেল’ বলে উল্লেখ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

চীন ও ইরান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিদলগুলোর মধ্যে একটি বৈঠকের ছবি প্রকাশ করে উলিয়ানোভ লিখেছেন, ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “চীন, ইরান ও রাশিয়াকে বহুপাক্ষিক কূটনীতির নয়া ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না?”

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, খুব সহজেই এই কাঠামোটির অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। (যদি বিশ্বের বেশিরভাগ দেশের কথা নাও বলি) বিশ্বের অনেক দেশ বহু মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা দেখতে চায় এবং তারা বিশ্বের ওপর একক দেশের আধিপত্যের ঘোর বিরোধী।

এর আগে উলিয়ানোভ গত সপ্তাহে এক টুইটার বার্তায় রাশিয়ার তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে দেয়ার প্রচেষ্টার সমালোচনা করে বলেছিলেন, এ ধরনের ‘সর্বগ্রাসী আচরণ’ কোনো ফল বয়ে আনবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার দ্রুত পতন হচ্ছে এবং ওয়াশিংটনের সর্বগ্রাসী আচরণের বিরোধিতা করে একটি বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ইরান একা এ কাজ করছে না বরং এ কাজে বেইজিং ও মস্কোর মতো দুই বড় শক্তিকে পাশে পেয়েছে তেহরান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page