September 19, 2026, 9:39 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে পশ্চিমা জগত সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা এখন আর একথা বলতে পারেন না যে, আমেরিকা বা ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না বরং আপনারা এ যুদ্ধে সরাসরি জড়িত।”

ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেনি বরং ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। ব্রিটেন, জার্মানি ও ইতালিসহ আরো কিছু পশ্চিমা দেশে এ ধরনের প্রশিক্ষণ চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়াকে একঘরে করে ফেলার লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ল্যাভরভ বলেন, ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করা এবং দেশটিতে পশ্চিমা সমরাস্ত্রের চালান বন্ধ করার লক্ষ্যে বর্তমানে সেখানে সামরিক অভিযান চলছে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কখনও ইউক্রেনকে আলোচনায় বসার অনুরোধ করেনি। তবে কেউ সেরকম বৈঠকের আয়োজন করলে রাশিয়া তাতে সাড়া দেব দেবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page