September 19, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের মোট ১৩ হাজার সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে এখন পর্যন্ত সর্বাত্মক হামলা চলছে রাশিয়ার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক দাবি করেছেন, যুদ্ধে এ পর্যন্ত ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। কিয়েভের পক্ষ থেকে নিজেদের সেনা হতাহত জানানোর বিষয়টি বিরল।

এর আগে, গত জুনে মিখাইলো পডোলিয়াক বলেছিলেন, দৈনিক ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে।

ইউক্রেনের এক সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় জেলেনস্কির উপদেষ্টা বলেন, নিহতের পরিসংখ্যান নিয়ে কথা বলছে কিয়েভ। এটি কমান্ডার ইন চিফ জেলেনস্কির দফতরের দ্বারা মূল্যায়ন করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ থেকে ১৩ হাজার।

পোডোলিয়াক আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর এক লাখ রাশিয়ান সেনা নিহত হন। আরও এক থেকে দেড় লাখ সেনা আহত কিংবা নিখোঁজ হয়েছেন বা যুদ্ধে গিয়ে ফিরতে পারেননি। কিয়েভের হতাহতের তথ্যের এমন দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মাসে জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলি জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ১ লাখ রুশ এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছেন। যদিও এ বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

এদিকে বুধবার ভার্চুয়ালি ভাষণে ইইউ’র কমিশনের প্রধান উরসুল ভন ডের লিয়েন বলেন, কমপক্ষে এক লাখ ইউক্রেনের সেনা নিহত হন। যদিও পরে ইইউ কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেন উরসুলার দেওয়া তথ্যে ভুল ছিল। তিনি যে তথ্য দিয়েছেন হতাহতের সংখ্যা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page