November 20, 2026, 4:29 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

করোনা পরীক্ষার নিয়ম শিথিল করল চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।

চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে। এর আওতায় করোনার গণপরীক্ষাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ প্রেক্ষিতে সরকার করোনা নীতি শিথিল করা শুরু করে।

বেইজিংয়ে প্রচুর দোকানপাট পুরনরায় খুলেছে। গণপরিবহন ব্যবহারে ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ কার্ড দেখানোর বাধ্য বাধকতাও থাকছে না।

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই চলতি বছর দুমাসের লকডাউনে ছিল। এখন বাসিন্দারা সাম্প্রতিক করোনা পরীক্ষার কার্ড ছাড়াই পার্ক, পর্যটককেন্দ্রের মতো বাইরের জায়গাগুলোতে যেতে পারছে।

প্রতিবেশী হাংজু আরো একধাপ এগিয়ে নিয়মিত গণপরীক্ষার নিয়মের অবসান ঘটিয়েছে। তবে নার্সিং হোম, স্কুল ও কিন্টারগার্টেনে এ নিয়ম বহাল রয়েছে।

এছাড়া উরুমকিতেও সোমবার সুপারমার্কেট, হোটেল, রেস্টুরেন্ট ও স্কি রিসোর্টগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। উরুমকিতে অগ্নিকান্ডে ১০ জন প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে করোনার কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নতুন রূপ নেয়।

উহান শহরেও রোববার গণপরিবহনের জন্যে করোনা পরীক্ষার নিয়ম বাতিল করা হয়। এই শহরেই ২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা শুন্য কোভিড নীতি থেকে চীনের সরে আসাকে স্বাগত জানিয়েছে। লকডাউন অবসান ও বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করার প্রেক্ষিতে চীনা কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। এদিকে চীনে সোমবার নতুন করে ২৯ হাজার ৭২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page