March 31, 2026, 6:11 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের রাজনীতির কারণে দুর্বল হচ্ছে পাকিস্তান : শাহবাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জেরে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সমালোচনা করেছেন। শাহবাজ বলেন, নিজের শাসনের জন্য ইমরান পাকিস্তানের ভিত্তিকে অবমূল্যায়ন করছেন। খবর দ্য ডনের।

প্রধানমন্ত্রী বলেন, পিটিআইয়ের চেয়ারম্যান সম্প্রতি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি শুরু করেছেন।

শাহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেন, পিটিআই নেতার রাজনীতির মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া। এমনকি তা এই দেশের ভিত্তিকে দুর্বল করে হলেও।

তিনি লিখেছেন, সম্প্রতি ধারাবাহিকভাবে সংসদীয় গণতন্ত্রকে আঘাত করে যাচ্ছেন ইমরান খান। তাছাড়া আগাম নির্বাচনের সম্ভাবনাও অস্বীকার করেছেন তিনি।

ইমরান খান তার সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছিলেন, সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়ার সময় বাড়ানো ছিল তার সবচেয়ে বড় ভুল। ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার আসাদ কায়সারও একই কথা বলেছেন।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও ২৬ নভেম্বর লং মার্চ করেন তিনি।

এদিকে হামলার জন্য শাহবাজ শরিফকে দোষারোপ করেছিলেন ইমরান। যদিও তা অস্বীকার করে আদালতের কাছে তদন্ত দাবি করেছিলেন শাহবাজ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page