September 20, 2026, 12:47 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে নয়া শীতল যুদ্ধের আশঙ্কায় জার্মান চ্যান্সেলরের হুশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির চ্যান্সেলর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বিশ্বকে বিভিন্ন ব্লকে বিভক্ত করার মধ্য দিয়ে একটি নয়া শীতল যুদ্ধ সংঘটিত হতে পারে।

উলফ শোলৎজ গতকাল ফরেন অ্যাফেয়ার্সে একটি নিবন্ধ লেখেন। ওই নিবন্ধে তিনি লিখেছেন: পশ্চিমাদের উচিত গণতান্ত্রিক মূল্যবাধগুলো রক্ষা করা এবং স্বাধীন সমাজব্যবস্থা রক্ষা করা। বিশ্বকে আবারও বিভিন্ন ব্লকে বিভক্ত করার পাঁয়তারা এড়িয়ে যাবার কথাও বলেন তিনি। জার্মানির মিত্রদের ভূখণ্ড সম্ভাব্য হামলা, সাইবার যুদ্ধ এবং এমনকি পারমাণবিক হামলার দূরবর্তী সম্ভাবনার হুমকির মধ্যে রয়েছে বলে শোলৎজ  মন্তব্য করেন।

ওই নিবন্ধে তিনি আরও লিখেছেন, রাশিয়া এবং চীন একটি বহুমুখী বিশ্বকে হুমকি দিচ্ছে। তাদের হুমকি মোকাবেলায় শক্তিশালী ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। পশ্চিমারা দাবি করছে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোর পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারকে গুরুতর ভুল বলে মনে করছেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিযোগ করছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকে রক্ষা করার জন্য মস্কো তাদের সকল হাতিয়ার কাজে লাগাবে বলে স্পষ্ট ঘোষণা করেন পুতিন। পারমাণবিক অস্ত্রও সেইসব হাতিয়ারের মধ্যে থাকতে পারে বলে অকপটে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page