July 9, 2026, 8:02 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৮১০ জনের মৃত্যু ;  শনাক্ত ২ লাখ ৩ হাজার ৭২৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭২৪ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৮৯৩ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৭ হাজার ৬৬৭ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২ লাখ ৪১ হাজার ৪৯১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৪৩৮ জন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২১ জন ও মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৪৬১ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৩ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই ফান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৫৬৫ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৪৫ জন।

দৈনিক সংক্রমণে জাপানের পরই অবস্থান ব্রাজিলের। দেশটিতে ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৭৯ জন সংক্রমিত ও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৩১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ২৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ৬২ হাজার ১০৪ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ৬৮ জনের মৃত্যু ও ১৮ হাজার ৫২৮ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৯৯০ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯ লাখ ৬ হাজার ১১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৫৫৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৬১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২০৭ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page