September 20, 2026, 1:58 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সিনেট রানঅফ নির্বাচ ;  জর্জিয়ায় জয় পেলেন ডেমোক্র্যাটিক দলের রাফায়েল ওয়ারনক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট রানঅফ নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী রাফায়েল ওয়ারনক। এর ফলে সিনেটে ৫১ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো দলটি।

এ আসনে রিপাবলিকান দলের হয়ে লড়েন সাবেক ফুটবল খেলোয়াড় হার্শেল ওয়াকার। তিনি

এরইমধ্যে হার মেনে নিয়েছেন। সিনেটে রিপাবলিকান দলের দখলে রয়েছে ৪৯টি আসন।

গত ৮ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সব অঙ্গরাজ্যের নির্বাচনী প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। তাতে সিনেটে এক আসনে এগিয়ে ছিল ডেমোক্র্যাটরা। জর্জিয়ায় রিপাবলিকানরা জিততে পারলে আসন সংখ্যায় ডেমোক্র্যাটদের সমান হতো তারা। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের মাধ্যমে ডেমোক্র্যাটরা নিজেদের পক্ষে যেকোনো বিল পাস করতে পারতো। কিন্তু জর্জিয়ায় জয়ের ফলে ডেমোক্র্যাটদের এখন আর ভাইস প্রেসিডেন্টের ভোটের ওপর নির্ভর করতে হবে না। এছাড়া, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে চাক শুমার প্রধান কমিটিগুলোর ওপরে আরোও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু জর্জিয়া অঙ্গরাজ্যে তখন ওয়ারন কিংবা ওয়াকার কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে রানঅফে গড়ায় নির্বাচন। সেই নির্বাচনে জয় পেলো ডেমোক্র্যাটরা।

এদিকে, হার্শেল ওয়াকারের এই পরাজয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন অনেক রিপাবলিকান। তারা এখন দাবি তুলছেন, যাতে ২০২৪ সালের নির্বাচনে তাকে মনোয়ন না দেয়া হয়। অবশ্য, রানঅফ নির্বাচনের একেবারে আগ মুহূর্তে হার্শেল ওয়াকারের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা শারীরিক সহিংসতার অভিযোগ তোলেন। এতে ওয়াকার খানিকটা ব্যাকফুটে চলে যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page