June 8, 2026, 8:40 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডনেস্ক অঞ্চলের ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ডনেস্ক অঞ্চল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় সেখানকার ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, জেলেনস্কি ডনেস্কের স্লোভিয়ানস্ক অঞ্চলের ফ্রন্ট লাইন পরিদর্শন করেছেন। গত কয়েক মাস ধরে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জেলেনস্কিকে একটি শীতকালীন কোট পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পেছনে ইউক্রেনের পতাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙ ছিল লক্ষ্যণীয়। এ সময় নিহত সেনাদের স্মরণে এক সেকেন্ড নীরবতা পালনের আহ্বান জানান তিনি।

নিহত সেনারা ইউক্রেনের স্বাধীনতার অতন্দ্র প্রহরী ছিল বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত জুনে ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে এর একটি ফুটেজও পোস্ট করেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page