June 8, 2026, 8:43 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সামরিক সম্ভাবনা গুঁড়িয়ে দেওয়াই হামলার লক্ষ্য : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রুশ হামলার লক্ষ্য হলো দেশটির ‘সামরিক সম্ভাবনা’ গুঁড়িয়ে দেওয়া। এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সামরিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্প উদ্যোগ এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক সম্ভাবনাকে চূর্ণ করে দিতেই দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

রুশ বাহিনী ডনবাসের বিভিন্ন এলাকা ‘মুক্ত’ করা অব্যাহত রেখেছে বলেও জানান সের্গেই শোইগু।

তিনি বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী ডনবাসকে মুক্ত করে চলেছে। সম্প্রতি মায়োর্স্ক, পাভলোভকা, অপিটনয়ে, আন্দ্রেভকা, বেলোগোরোভকা ইউঝনায়া এবং কুর্দিউমোভকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page