September 20, 2026, 1:58 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে অস্ত্র দেয়ার ‘পরিণাম’ সম্পর্কে ইরানকে সতর্ক করলো ইউক্রেন   

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা মঙ্গলবার রাশিয়াকে অস্ত্র সরবরাহের ‘পরিণাম’ সম্পর্কে ইরানকে সতর্ক করেছেন। ইউক্রেন সরকার পরিচালিত ‘ইউক্রিনফর্ম নিউজ এজেন্সি’ এ খবর  জানিয়েছে।
কুলেবা এক অনলাইন ব্রিফ্রিংয়ে বলেছেন, ‘তাদের (ইরান পক্ষের) প্রতি আমাদের সংকেত খুবই স্পষ্ট ছিল: প্রথমত, হয় অপনারা থামুন, অন্যথায় আপনারা সবচেয়ে গুরুতর পরিণতির মুখোমুখি হবেন। দ্বিতীয়ত, ড্রোন বা অন্যান্য অস্ত্র সরবরাহে রাশিয়ার সাথে সহযোগিতার ফলে আপনাদের যে সুবিধাই হোক না কেন, অস্ত্র, আপনাদের জন্য নেতিবাচক পরিণতিগুলো যে কোনও সুবিধার চেয়ে বেশি হবে।’
মন্ত্রী বলেছেন, ইউক্রেন রাশিয়ার সাথে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে ইরানের ‘প্রতিটি পদক্ষেপ’ ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে।
অক্টোবরে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে ব্যবহারের জন্য ইরানকে রাশিয়াকে যুদ্ধ ড্রোন পাঠানোর অভিযোগ করে।
গত মাসে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছিলেন, ইরান রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে ‘সীমিত সংখ্যক’ ড্রোন দিয়েছে। ইরানের সরকারী বার্তা সংস্থা ‘আইআরএনএ’ একথা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page