August 6, 2026, 1:36 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জার্মানিতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২৫ জনগ্রেফতার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে- এমন সন্দেহে সন্দেহভাজনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। এতে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী এবং সাবেক সামরিক কর্মকর্তারা দেশটির রাইখস্টাগ নামে পরিচিত জার্মান সংসদ ভবনে তাণ্ডব চালিয়ে ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করে।

‘হেনরিখ ত্রয়োদশ’ নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তি এই পরিকল্পনার মূল হোতা ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গ্রেফতারকৃত ১১ জার্মান নাগরিকদের মধ্যে দুইজন মূল পরিকল্পনাকারী রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রিপোর্ট, ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার (রাইখের নাগরিক) আন্দোলনের সদস্যও আছেন। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংস হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরদারিতে আছে।

এই গোষ্ঠী আধুনিক জার্মান রাষ্ট্রকে মেনে নিতেও অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটরের অফিসের এক মুখপাত্র বলেছেন, আমরা এই গোষ্ঠীর নাম এখন পর্যন্ত জানি না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page