September 20, 2026, 3:01 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখার চেষ্টা করছে রাশিয়া : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া শীত মৌসুমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চায়। এই সময়ে ক্রেমলিন তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে শীতের পরে আবার আক্রমণ করার পরিকল্পনা করছে। বুধবার (৭ ডিসেম্বর) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

স্টলটেনবার্গ ফাইন্যান্সিয়াল টাইমসের আয়োজিত এক অনুষ্ঠানে জানান, ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে খেরসনের মতো শহরগুলোর মুক্তি।

স্টলটেনবার্গ বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, রাশিয়া এই শীতে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে। এটি তাদের পুনরায় দলবদ্ধ হওয়ার সময় দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বসন্তে রাশিয়া আবার বড় ধরনের আক্রমণ চালাবে। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পূর্বাভাস দিয়ে জানানো হয়েছে, রাশিয়া এই শীতে যুদ্ধের গতি কমিয়ে দিতে পারে। তবে এমন পূর্বাভাস সত্ত্বেও ইউক্রেনের বাখমুত অঞ্চলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়ান বাহিনী কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে।

স্টলটেনবার্গ রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের কথিত ড্রোন হামলার বিষয়ে কোনো তথ্য দেননি। ওয়াশিংটনের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করতে উৎসাহিত ও প্রশিক্ষণ দেয়নি।

তবে ন্যাটো প্রধান জানান, ইউক্রেন আত্মরক্ষার জন্য লড়াই করছে। রুশ সেনারা দেশটির বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস করে মানুষের বিদ্যুৎ, পানির মতো জরুরি সুবিধায় সমস্যা সৃষ্টি করেছে। এই মুহূর্তে এই সংঘর্ষের কোনো শান্তিপূর্ণ সমাধান নেই। কারণ রাশিয়া আলোচনায় বসতে চায় না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page