September 20, 2026, 3:01 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জার্মানি থেকে ‘রক্তাক্ত প্যাকেজ’ ইউক্রেনে প্রেরেণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার (৭ ডিসেম্বর) জানিয়েছেন, দেশের একাধিক বিদেশি দূতাবাস ৩১টি এমন প্যাকেজ পেয়েছে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, সেগুলো জার্মানি থেকে গেছে। প্যাকেজগুলোর ভিতর পশুর চোখ আছে। চোখগুলো যাতে পচে না যায়, তার জন্য একটি তরল রাসায়নিক ব্যবহার করা হয়েছে। কেবলমাত্র ইউরোপীয় দেশের দূতাবাসগুলোতেই এই প্যাকেজ পাঠানো হয়েছে। খবর ডয়চে ভেলের।

কুলেবা জানিয়েছেন, প্রতিটি প্যাকেজেই প্রেরকের একই ঠিকানা দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন রাজ্যের একটি টেসলা ডিলারশিপের ঠিকানা ব্যবহার করেছে প্রেরক। পোস্ট অফিসের মারফত ওই প্যাকেজগুলো পাঠানো হয়েছে।

প্রেরক জানতো যে, পোস্ট অফিসে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো নেই। শুধু তাই নয়, প্যাকেজগুলোতে কোনোরকম হাতের ছাপ বা ডিএনএ এর নমুনা যাতে না থাকে, তার ব্যবস্থা করা হয়েছে। ফলে প্যাকেটগুলো পরীক্ষা করে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না।

গত দুই দিন ধরে ইটালি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের একটি শহরের ইউক্রেন কনসুলেটে এই প্যাকেজগুলো পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ১৫টি দেশ ৩১টি প্যাকেজ পেয়েছে।

এরমধ্যে অস্ট্রিয়া একটি, ভ্যাটিকান একটি, ডেনমার্ক একটি, স্পেন পাঁচটি, ইটালি চারটি, কাজাখিস্তান একটি, নেদারল্যান্ডস একটি, পোল্যান্ড ছয়টি, পর্তুগাল দুইটি, রোমানিয়া দুইটি, অ্যামেরিকা একটি, হাঙ্গেরি দুইটি, ফ্রান্স একটি, ক্রোয়েশিয়া একটি, চেক রিপাবলিক দুইটি এমন প্যাকেজ পেয়েছে। সম্পূর্ণ তথ্য ফেসবুকে শেয়ার করেছেন কুলেবা।

যে সমস্ত দেশের দূতাবাসে এই প্যাকেজ গেছে, সেই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কুলেবা। রাশিয়ার আক্রমণের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞ ও গোয়েন্দারা এর তদন্ত শুরু করেছে বলে ইউক্রেন জানিয়েছে।

কিছুদিন আগেই ইউক্রেনের স্পেন দূতাবাসে একটি চিঠি বোমা উদ্ধার করা হয়েছিল। তারপরেই এই ঘটনা ঘটল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page