July 26, 2026, 2:05 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না : আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ‘যেকোনো মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে’ বলে মন্তব্য করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

পুতিনেরর মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “পরমাণু অস্ত্র সম্পর্কে যেকোনো হালকা কথাবার্তা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ।”

প্রাইস বলেন, শীতল যুদ্ধের সময় থেকে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও খোদ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশগুলো একটি বিষয়ে একমত আর তা হলো ‘কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না এবং সেরকম যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না।’

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এমন সময় এমন সুন্দর বুলি আওড়ালেন যখন এই আমেরিকার সংগ্রহে রয়েছে ৩,৭৫০টি পরমাণু অস্ত্র যা দিয়ে গোটা বিশ্বকে কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব।

এছাড়া, আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে এই গণ-বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে। ‘পরমাণু যুদ্ধ যেকোনো মূল্যে ঠেকাতে হবে’ নীতির অধিকারী আমেরিকার হাতে ১৯৬৭ সালে ৩১,২৫৫টি পরমাণু অস্ত্র ছিল। সেটি ছিল যেকোনো সময়ের জন্য দেশটির সর্বোচ্চ সংখ্যক পরমাণু অস্ত্রের ভাণ্ডার।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page