May 13, 2026, 7:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩০৪ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ৬৬ হাজার ৬৪৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ৫৪ হাজার ১৬৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৯২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিলি, তাইওয়ান, মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলো।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ২৪৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৭৯৮ জন সংক্রমিত হয়েছেন এবং ৫০ হাজার ৮১৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ২৯৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১২ লাখ ১৩ হাজার ৬৩৮ জন শনাক্ত এবং ১১ লাখ ৯ হাজার ৩৯৪ জন মারা গেছেন।

একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ৪৫৪ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৪ লাখ ২৭ হাজার ৪৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮৫ জনের।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ৭৩৯ জন।

দক্ষিণ আফ্রিকায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৭৯ জন এবং মারা গেছেন ৮৬ জন। দেশটি এ পর্যন্ত মোট সংক্রমণ ৪০ লাখ ৪৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন এক লাখ ২ হাজার ৫৫০ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৬১ জন, ইন্দোনেশিয়ায় সংক্রমিত ২ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ২৭ জন, ফিলিপাইনে সংক্রমিত ১ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ২৬ জন, মেক্সিকোতে সংক্রমিত ৩ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৩১ জন, কলম্বিয়ায় সংক্রমিত ৫ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৩২ জন, চিলিতে সংক্রমিত ৪ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page