July 9, 2026, 8:04 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২৬৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ১৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৭৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬০ হাজার ৭৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৮ হাজার জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৭৮ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫৮ হাজার ৬৩১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৭ হাজার ১৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২১ হাজার ৪৯২ জন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬৬ জন মারা গেছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page