October 16, 2026, 12:27 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

হাসপাতালে এসে নিজের এক্স-রে করালো হাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জীববিজ্ঞানীদের মতে, চতুষ্পদী প্রাণীদের মধ্যে হাতির বুদ্ধি অন্য প্রাণীর তুলনায় অনেকটাই বেশি। ফলে হাতি যে সহজেই অনেক কিছু বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তবে হাসপাতালে গিয়ে নিজের এক্স-রে করানো হাতির ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একটি হাতি নিজের প্রয়োজনে হাজির হয়েছে হাসপাতালে। করিয়েছে এক্স-রে। এমনকি এক্স-রে করার সময় স্বাস্থ্যকর্মীর নির্দেশনাও মেনেছে অক্ষরে অক্ষরে!

জানা যায়, হাতিটির গলা থেকে পেট পর্যন্ত বড় অংশের এক্স-রে করানোর দরকার হয়েছিল। তার শরীরের অবস্থা যে ঠিক নয়, এটি সে নিজেই বুঝতে পারে। তার পরে যেই তাকে নির্দেশ দেওয়া হয় পরীক্ষাগারে যেতে, সে গটগট করে হাজির হয় পরীক্ষাকেন্দ্রে।

এরপর স্বাস্থ্যকর্মীরা তাকে ঠিক যেমন যেমন বলেন, সেই কথা অক্ষরে অক্ষের পালন করে হাতিটি নিজের এক্স-রে করায়। তাকে যেভাবে পাশ ফিরে শুতে বলা হয়, সেভাবেই শোয়। অন্য দিকে ঘুরতে বললে, তখনই সে নির্দেশ মেনে কাজটি করে।

ভিডিওটি খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। একজন জানতে চেয়েছেন, এটি কি শুধুমাত্র বিশেষ এই হাতিটি করেছে, নাকি বেশিরভাগ হাতিরই এমন বুদ্ধি থাকে? কেউ কেউ হাতিটির দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, এত বুদ্ধিমান একটি প্রাণীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া উচিত। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page