April 1, 2026, 3:14 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামান রিপনের নেতৃত্বে বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়ে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

যুবলীগ নেতা রিপনের নেতৃত্বে এতে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর আহসানুল করিম শিপন, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, ছগির আহমেদ, সোহাগ পাটওয়ারী, কবির হোসেন রিপন ও ছাত্রলীগ নেতা রুবেল হোসেনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। জনগণ তাদের বিতাড়িত করেছে। দেশের মানুষের আস্থা আওয়ামী লীগে। আগামী সংসদ নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

তারা আরও বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মাঠে রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page