November 2, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমে সরকারি কোষাগারে প্রায় তিনশ’ কোটি টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেম স্থাপনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেমের উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল। সরকারি সাধারণ ক্যাটগরিতে এই উদ্যোগের প্রধান ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের কাছ থেকে তারা ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২’ ও সনদ গ্রহণ করেন।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি হ্রাসসহ ভূমি অফিসের দুর্নীতি কমাতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপিত অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধে এই সিস্টেমটি উদ্বোধন করেন।
এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ সিস্টেম এই বছর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)’র দেওয়া মর্যাদাপূর্ণ উইসিস পুরস্কার ২০২২ অর্জন করে।
এ পর্যন্ত প্রায় ৪ কোটি ১০ লাখ হোল্ডিং ডাটা ম্যানুয়্যাল থেকে ডিজিটালে রূপান্তর করা হয়েছে। অনলাইন দাখিলা (রশিদ) প্রদান করা হয়েছে প্রায় ৩০ লাখ। এতে প্রায় তিনশ’ কোটি টাকা অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে তাৎক্ষনিকভাবে অটোমেটেড চালান সিস্টেমের আওতায় সরকারি কোষাগারে জমা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page