July 24, 2026, 11:09 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

বিজয় দিবসে বেনাপোলে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৪৫ বিএসএফকে মিষ্টির ৪টি প্যাকেট উপহার দেওয়া হয়।

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ানের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page