September 21, 2026, 11:07 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিজয় র‌্যালিতে অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবয়রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লামিয়া আক্তার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। ১০ নম্বর চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বিজয় র‌্যালি শুরু হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা র‌্যালিতে ঢুকে যায়। এ সময় অটোরিকশার নিচে পড়ে লামিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে।

চর ভয়রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমীন বলেন, ‌‘র‌্যালির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত হচ্ছিলাম। শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করেছিলো। র‌্যালির জন্য বাঁশিতে ফুঁ দিলে তারা মাঠে আসছিলো। এ সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশা চাপ দিলে লামিয়া ঘটনাস্থলেই মারা যায়।’

লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, ‘আমার আদরের ধন চলে গেছে। কয়েকদিন পর ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার মেয়েকে নিয়ে আর যাওয়া হলো না।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page