August 28, 2026, 4:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ১৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৩৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ জন। এর ফলে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনে।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৬০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৮৩টি ল্যাবে এক হাজার ৬৮৪টি নমুনা সংগ্রহ এবং এক হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৪০ হাজার ৮১৩টি।

২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ, মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মোট মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page