May 13, 2026, 9:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ৬৮১ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৮১ হাজার ৭১৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭১ হাজার ১৯৬ জনে।

একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩২৯ জনে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ৭৫৯ জন। এই পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৮৯ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৩৮৩ জন ও মারা গেছেন ২৬৪ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৮৭ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ২৩৬ জন।

জাপানের পরে একদিনে সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে মারা গেছেন ৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫৩১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৯২ হাজার ৯৪৯ জনে। আর মোট শনাক্ত দুই কোটি ১৭ লাখ আট হাজার ৮৫২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন আট হাজার ৬২৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৬৫ জন।

আক্রান্তের দিক থেকে তালিকায় পাঁচ নম্বরে থাকা ব্রাজিলে গত একদিনে ২৭ হাজার ৮৯৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো তিন কোটি ৫৯ লাখ দুই হাজার ৪২৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হলো ছয় লাখ ৯১ হাজার ৮৩০ জন।

একদিনে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৫ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫২ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে হলো দুই কোটি ৮১ লাখ ২৯ হাজার ৪৩১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩১ হাজার ৩৫৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ২১ জন।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page