September 20, 2026, 1:40 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

হামাসের ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরাইলের যেকোনো স্থান আঘাত হানার ক্ষমতা রাখে।

তিনি গতকাল (শনিবার) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। হামাস প্রতিষ্ঠার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। আলী বারাকা বলেন, বিশ্ববাসী এ দৃশ্য প্রত্যক্ষ করেছে যে, ২০২১ সালে হামাসের নিক্ষিপ্ত ‘আইয়াশ’ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরাইলের এইলাত শহরের র‍্যামন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকে ইসরাইলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাত। হামাসের এই কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে গোটা ইসরাইল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

হামাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবে জানিয়ে আলী বারাকা বলেন, ফিলিস্তিন হচ্ছে আরব ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এবং ইসরাইলি জবরদখল থেকে এটি মুক্ত করা ইসলামি দায়িত্ব। তিনি গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page