October 30, 2026, 10:53 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অপরাধে ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে পরিবার পরিকল্পনা সহকারী পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অপরাধে একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে তিনি আটক হন।

আটক নাজিম উদ্দিন মিরসরাইয়ের তারাকাটিয়া গ্রামের বাসিন্দা এবং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ।

জালিয়াতির বিষয় প্রমাণ হয়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন নাজিম উদ্দিনকে কোতয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে পরিবার পরিকল্পনা সহকারী পদে শনিবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখার মিল না থাকায় বোর্ড সদস্যদের সন্দেহ হয়। একইসঙ্গে লিখিত পরীক্ষার হাজিরা শিটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শিটে প্রদত্ত স্বাক্ষরও মিলেনি।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাজিম উদ্দিন স্বীকার করেন, তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তার পরিবর্তে মিরসরাই বাজারের কাছে লিটন চন্দ্র দাসের মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে আরেক ব্যক্তি তার পরীক্ষা দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ ডিসেম্বর মৌখিক পরীক্ষা দিতে আসেন। পরে বিষয়টি সত্যতা মেলায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page