February 19, 2026, 8:43 am
শিরোনামঃ
মিত্রদের সঙ্গে এআইয়ের নিয়মের কাঠামো গড়তে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট সিরিয়া থেকে দুই মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
এইমাত্রপাওয়াঃ

আদালতের রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালতে রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে।

এর আগে ১৮ ডিসেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।

‘তৃণমূল বিএনপি’র নেতৃতে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। ২০১৮ সালের জুনে এই দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। এরপর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। একই বছরের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page