September 20, 2026, 8:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার নর্থ ক্যারোলাইনায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত ; নিহত- ২ ; হাজারো মানুষ বিদ্যুৎবিহীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রাণঘাতি ভূমিকম্পের আঘাতে অন্তত দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়কজন আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বড় রকমের ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বিরাট এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে ৬.৪ মাত্রার এই ভূমিকম্প নর্থ ক্যারোলাইনার উপকূলজুড়ে আঘাত হানে। রাত ২টা ৩৪ মিনিটের সময় আঘাত হানা এই ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের ভেতরে যা ফরচুনা শহর থেকে ১৫ মাইল দূরে অবস্থিত।

স্থানীয় শেরিফ অফিস দুইজন নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে আহতদের কারোর অবস্থাই গুরুতর নয় বলে দাবি করেছে শেরিফ অফিস।

নিহত দুই ব্যক্তির বয়স ৭২ এবং ৮৩ বছর। ভূমিকম্পে তারা গুরুতর আহত হলেও সময়মতো তাদের কাছে মেডিক্যাল সার্ভিস পৌঁছানো সম্ভব না হওয়ায় তাদের মৃত্যু হয়।

এদিকে, ভূমিকম্পের আঘাতে প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি।

ভূমিকম্পের পর বেশ কয়েক দফা আফটার শক অনুভূত হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ আগামী কয়েক দিনে আরও ভূমিকম্পের আশঙ্কা করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page