July 31, 2026, 10:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ১৫১ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্রকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্রকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার চকরহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার উত্তর চক রহমত বাদদিঘী গ্রামের সফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে সবুজ হোসেন (৩২)।

সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ধামইরহাট উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫১ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম ও তার ছেলে সবুজ হোসেনকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুসারে মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page