July 29, 2026, 4:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

ভারতে সেনাবাহী ট্রাক খাদে পড়ে ১৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ১৬ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর তিন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী।

শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে আকাশপথে সরিয়ে নেয়া হয়। এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page