July 13, 2026, 8:06 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ; জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বামনপুর সগুনা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, রড, লাঠিসোটা, ছয়টি মোটরসাইকেল, ছয়টি সাইকেল ও কর্মসূচির ব্যানার জব্দ করে পুলিশ। এ ঘটনায় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিবিরকর্মী মারুফ, মেহেদী হাসান, মেশকাত শরীফ ও নুর নবীসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আহত তিনি পুলিশ সদস্য হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহমুদ। তাদের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জাগো নিউজকে বলেন, শনিবার ভোরে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীরা মিছিল করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ককটেল নিক্ষেপ করে। পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page