August 28, 2026, 4:36 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি ; হাসপাতালে ভর্তি ৪৯ রোগী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭৬ জন অপরিবর্তিত আছে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৮৫ জন। এদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ২১৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ৫৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৯৬৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ২১ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৬১৪ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৯৬৫ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page