July 9, 2026, 11:31 am
শিরোনামঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ৬ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৯ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ছয়জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩৬৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৭৮৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত একজন নারী, তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৩৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৬৫২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩৮৮ জন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page