August 8, 2026, 4:30 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বিএনপির ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে একসঙ্গে অংশ নিতে রওশনের দুয়ারে জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্প্রতি বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোর উপ-নির্বাচন বিষয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে রওশনের গুলশানের বাসায় যান জিএম কাদের।

জানা গেছে, সেখানে রওশন ও জিএম কাদেরের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে নেতাদের একসঙ্গে দুপুরের খাবার খান।

জাতীয় পার্টির রওশনপন্থি নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন রাজু জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়। দিনটি একসঙ্গে উদযাপনের প্রস্তাব নিয়ে আজ রওশন এরশাদের কাছে যান জিএম কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এসময় চলমান সব মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানান জিএম কাদের।

বৈঠকে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গে উদযাপন ও আগামী ১ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত সংসদীয় আসনগুলোতে উপ-নির্বাচনে একত্রে অংশ নেওয়ার বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সম্প্রতি বিএনপির পদত্যাগ করা পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগামীকাল সোমবার সাক্ষাৎকার নেবে জাপা।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদব মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের শূন্য আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল সোমবার। ওইদিন বেলা ১১টায় বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে সব মনোনয়নপ্রত্যাশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page