September 21, 2026, 6:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, লিভার সিরোসিস জটিলতায় ভুগছিলেন মেয়র মতিয়ার রহমান। তার পুরো লিভারই প্রায় অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপন করার কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তার লিভার মেলানো যাচ্ছিল না। পরে স্ত্রী রোজী রহমানের সাথে তার লিভার শতভাগ মিলে যায়। তিনি তার লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন। ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে গত ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়।

তিনি আরও জানান, গত ১ মাস থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মতিয়ার রহমান দর্শনা পৌরসভার মেয়র হিসেবে বিভিন্ন মেয়াদে চারবার দায়িত্ব পালন করেন।

দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page