August 16, 2026, 5:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে মারধর ; ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে জিম্মি করে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম কাঞ্চন কুমার তুড়ি (৩০)। তিনি স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনের সহযোগী হিসেবে পরিচিত।

এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাঙ্গুনিয়ায় ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু আজাদ।

এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক সোমবার সন্ধ্যায় আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও পাঁচ-সাত জনকে আসামি করা হয়। হত্যাচেষ্টা, মারধর, টাকাপয়সা ছিনিয়ে নেওয়া, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী বলেন, ‘সোমবার সন্ধ্যায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

জানা গেছে, রবিবার সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহি উদ্দিন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করেন। অস্ত্রের মুখে মোহন তাকে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা মারধর করেন। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করেন। তার মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং মানিব্যাগ ও আইডি কার্ডসহ সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মারধরের একপর্যায়ে মোহন মোবাইল ফোনে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথাও বলেন। এরপর আজাদের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page