October 16, 2026, 11:21 am
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী ও প্রকৌশলী শাহারিয়ার আকাশ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেরুননেছা।

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের পেছনে সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে। কুল্লাহ গ্রামের কৃষক নাজমুল হুদা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।

মহেশপুর কৃষি অফিসার হাসান আলী জানান, মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগসুবিধা পাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page