July 14, 2026, 1:21 pm
শিরোনামঃ
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ৫ কোটি টাকার চুক্তিতে ছোট ভাইকে হত্যা ; ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছোট ভাই সুলতানকে হত্যা করতে পাঁচ কোটি টাকা ও এক বিঘা জমির বিনিময়ে চুক্তি করেন বড় ভাই মমতাজ উদ্দিন। পরিকল্পনা অনুযায়ী, ২০১৪ সালের ১৪ জানুয়ারি রাতে ছয় ভাড়াটে সন্ত্রাসী মুখোশ পরে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই সুলতানসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চারজনকে হত্যা ও দেশের বিভিন্ন স্থানে একাধিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও ভাড়াটে সন্ত্রাসী দাঁত ভাঙা পলাশকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে হত্যা করতে পাঁচ কোটি টাকা ও এক বিঘা জমির বিনিময়ে সন্ত্রাসী পলাশের সঙ্গে চুক্তি করেন বড় ভাই মমতাজ। এরপর পলাশের নেতৃত্বে নজরুল ওরফে মনজু, আমির, জাকির, জালাল ওরফে পলাশ, হাসমত ও মমতাজ মিলে ২০১৪ সালের ১৩ জানুয়ারি গভীর রাতে মমতাজের বাড়িতে বসে সুলতানকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৪ জানুয়ারি রাতে পলাশসহ ছয় ভাড়াটে সন্ত্রাসী মুখোশ পরে দেশীয় অস্ত্র দিয়ে সুলতানকে এলোপাতাড়ি কোপাতে থাকে, শব্দে তার স্ত্রী হাজেরা বেগম চলে এলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। এসময় পাশের ঘরে থাকা দুই নাতনি রুমানা ও আনিকা এগিয়ে এলে তাদেরও হত্যা করে সন্ত্রাসীরা।

পরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত সুলতানের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় কিছুদিন পর ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা বাহিনী অন্য একটি হত্যা মামলায় তদন্ত করতে গিয়ে সপরিবারে সুলতান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। এরপর একে একে আসামিদের গ্রেফতার করা হলেও আত্মগোপনে চলে যায় দাঁতভাঙা পলাশ।

এ ঘটনায় তদন্ত শেষে মমতাজ উদ্দিন, পলাশ গাজী ওরফে জালাল গাজীসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারিক আদালত ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পলাতক আসামি দাঁতভাঙা পলাশসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য একজনকে খালাস দেওয়া হয়।

এছাড়া ২০১৫ সালের জুলাই মাসে বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকায় চুরির উদ্দেশ্যে মাইক্রোবাসচালক নুরুল হককে হত্যা করে পলাশ গাজী ও তার সহযোগীরা। ওই হত্যাকাণ্ডের ঘটনায় চলতি বছরের নভেম্বরে আদালত পলাশসহ ৯ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page