November 26, 2026, 12:18 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জিয়ার আমলে পুরো দেশকে কারাগার বানানো হয়েছিল : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জিয়াউর রহমানের আমলে পুরো দেশকে কারাগার বানানো হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র নেতা মঈন খানের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মঈন খান ভুলে গেছেন তার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে কারফিউ দিয়ে রাখা হতো। ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরে কারফিউ থাকতো। পুরো শহর যেন কারাগার ছিল। আজ কি সে পরিস্থিতি আছে? তার প্রতি সম্মান রেখে বলতে চাই তিনি বাবার আমলের কথা মনে করে মন্তব্য করছেন।

তিনি আরও বলেন, গুম-খুন জিয়া বাংলাদেশে শুরু করেন। আজ ‘মায়ের কান্না’র সদস্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যাদের পরিবারের সদস্যদের জিয়ার আমলে বিনাবিচারে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের আমলে পুরো দেশকে কারাগার বানানো হয়েছিল। তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। খালেদা জিয়াও তার আমলে এই দেশকে একই কায়দায় কারাগারে বানিয়েছিলেন। ১৩, ১৪, ১৫ সালে খালেদা জিয়ার আহ্বানে যাদের আগুনে পুড়িয়ে মেরেছে তাদের স্বজনদের কান্না বাতাসে ভেসে বেড়াচ্ছে।

মন্ত্রী বলেন, মেট্রোরেলের প্রতিদিনের টিকিটের ভাড়া একটু বেশি হলেও মাসিক বা ত্রৈমাসিক টিকিট কিনলে ভাড়া অনেক কম পড়বে। দেশে মেট্রোরেল চালু হচ্ছে সেটিই অনেক বড় ব্যাপার। ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে।

বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত বিষয়ে বলেন, বাংলাদেশের আদালত স্বাধীন। যাদের জামিন দেওয়া সম্ভব তাদের জামিন দিচ্ছেন। আমানউল্লাহসহ অনেকেই জামিন পেয়েছেন।

৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কী খেলা দেখাবে। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া তিনটি ডিম পেড়েছে। আমি তো মনে করি ৩০ ডিসেম্বর গাধার ডিম পারবে।

তিনি আরও বলেন, নকশাবহির্ভূতভাবে ১৫ তলার অনুমোদন নিয়ে ২১ তলা বানিয়েছে হোটেল সারিনা। দুদক খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছে। যারা আইনপ্রণেতা হতে চান তাদের আইনবহির্ভূত কাজ করা উচিত নয়। এমন আরও আছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page