October 31, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯৬৩ জনের মৃত্যু ; শনাক্ত ৪ লাখ ২০ হাজার ২৯৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ২৯৮ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ১৩ হাজার ৫৮৬ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৮ হাজার ৪৪০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৫ লাখ ৬১ হাজার ১৭৬ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮০১ জন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, ডেনমার্ক, চিলির মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২ হাজার ৮৫৩ জন এবং মারা গেছেন ২৭১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ হাজার ৮১৩ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৪২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৩ হাজার ২৬৩ জন।

যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ৬৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ১৬ হাজার ৩৫২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪৯২ জনের।

দক্ষিণ কোরিয়ায় একদিনে নতুন সংক্রমিত হয়েছেন ৮৭ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৫০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৩১ হাজার ৮৮২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮৭ লাখ ৩৮ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ১৫ হাজার ১২০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে ডেনমার্কে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ৪৬ জন, হংকংয়ে সংক্রমিত ১৮ হাজার ৬২৬ জন এবং মারা গেছেন ৫৩ জন, চিলিতে সংক্রমিত ২ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৩২ জন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page