July 13, 2026, 1:32 pm
শিরোনামঃ
আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী নারীর মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ৩১ জন নিহত কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা করলো ইরান ভারতের কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 
এইমাত্রপাওয়াঃ

চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে কুমিল্লায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছেন দেড় বছর আগে, দুই ছেলে মানসিক ভারসাম্যহীন, একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব-অনটনে দিন কাটাছিল মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে  ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শুক্রবার ভোর ৪টার দিকে প্রথমে মেয়ে মিম আক্তারকে জোরপূর্বক বিষ খাওয়ায়। পরে মা পারভীন আক্তার বিষপান করেন।

এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন।

পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন।

পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page