July 9, 2026, 12:38 pm
শিরোনামঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪৮৫ জনের মৃত্যু ; শনাক্ত ৯৪ হাজার ৭৯৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ১৭৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৮৫৯ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল, জাপান, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স, পেরু, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অবস্থান।

বুধবার (১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৫ হাজার ৮৮ জন শনাক্ত এবং ৭২ হাজার ৩৮৭ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৮১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৮৭ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ১০৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৬১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২২ লাখ ৭২ হাজার ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১০০ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ২২ হাজার ২৩১ জন শনাক্ত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

একদিনে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৫ লাখ ১৩ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৯৭৭ জন। মেক্সিকোতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪৩৭ জন এবং মারা গেছেন ২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৪০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৪৩ হাজার ২২৭ এবং মারা গেছেন ১৭ হাজার ৯৪৮ জন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page